ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী আরও ৬-৭ মুসলিম দেশ: পাকিস্তান

সাংবাদিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আরও ৬ থেকে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে পাকিস্তান। সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ কূটনীতিকদের বৈঠক শুরুর আগে এ তথ্য জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাজ্যে দেওয়া বক্তব্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, চুক্তিতে অন্য দেশগুলোর যোগ দেওয়ার পথ সহজ করতে একটি কাঠামো তৈরির কাজ চলছে। তবে আগ্রহী দেশগুলোর নাম তিনি প্রকাশ করেননি।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সর্বশেষ এই চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর আগে বলেছিলেন, মিসরসহ অঞ্চলের অন্য দেশগুলোকেও এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় আনা হতে পারে।

ব্লুমবার্গ জানায়, চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে রয়েছেন ইসহাক দার। সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরাও এতে অংশ নিচ্ছেন। বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। চুক্তির আওতায় কার্যক্রম সমন্বয়ের জন্য একটি সচিবালয়ের কাঠামোও নির্ধারণ করা হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে নিজেদের প্রতিরক্ষায় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
৫৪৬ Time View