ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় সংসদ সদস্যের ছেলে-ভাইয়ের বিরুদ্ধে মামলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের শেষদিন মস্কোতে ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা ইউক্রেনের পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ

খন্দকার জাহাঙ্গীর হুসাইন

ফরিদপুরের মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী-পুরুষসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অভিযুক্তরা হলেন ফেসবুক পেজ ‘শুকতারা টিভি’র প্রোপাইটর মোঃ জুয়েল শরীফ এবং ‘এস এ টিভি’র প্রোপাইটর মোঃ রাকিবুল হাসান মিঠু।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোছাঃ কাকলি বেগম। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা তার কাছে অর্থ দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, তারা তার ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুক পেজে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচার করে।
এসময় আরও কয়েকজন ভুক্তভোগী একই ধরনের অভিযোগ তুলে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন মোঃ গোলাম সরাফত শরৎ, দেবজিত দাস, মোঃ শাকিল, সুজন কর্মকার, মোঃ আলিফ এবং মোঃ ইলিয়াস হোসেন।
বক্তারা দাবি করেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
৬৩৭ Time View