ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে ডিবির অভিযানে ২৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সাংবাদিক

 মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে মোহন বাবু ওরফে ছোটন (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানাধীন শিবগঞ্জ বাজারে মোহন বাবু ওরফে ছোটন তার মুদি দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন।

পরে বিকেল ৫টার দিকে ডিবির অভিযানিক দল শিবগঞ্জ বাজারে অভিযান চালায়। পুলিশ জানায়, স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোহন বাবু ওরফে ছোটনের দোকান ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে ছোট একটি পলিথিন প্যাকেটে থাকা ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেফতার মোহন বাবু ওরফে ছোটন মহাদেবপুর উপজেলার তাতারপুর গ্রামের জলিল সরদারের ছেলে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View