ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, ১৫ যাত্রী আহত বুয়েট অধ্যাপক নজরুল ইসলাম মারা গেছেন লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ কুমিল্লা দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেলো বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা! অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি

মহাসচিবের এলাকায় ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে: সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ

বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৪ নং বড়গাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন,
“ঠাকুরগাঁও বিএনপির মহাসচিবের এলাকা। তাই ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের সর্বাত্মক উন্নয়ন করা হবে। বিশেষ করে নারীদের জন্য আলাদা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে একটি করে কার্ড পৌঁছে দেওয়া হবে। এভাবেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী। তিনি বলেন, “বিএনপির আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সদস্য নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সংগঠন শক্তিশালী হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র আলহাজ্ব মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম। তারা বলেন, বর্তমান সরকারের অব্যাহত দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সরকার, ৪ নং বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম ইসলাম, যুবদলের সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীসহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আইনুল হক।

অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির সমর্থকরা জানান, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা আরও বেড়ে গেছে। তারা বিশ্বাস করেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওসহ দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্র ফিরে আসবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
৯৫৬ Time View