ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

মানিকগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে গাম বুট বিতরণ

সাংবাদিক

সিংগাইর প্রতিনিধি।।

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় হিউম্যানিটি বেয়ন্ড ব্যারিয়ারস এবং মডেল লাইভস্টক এডভান্সডমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে সর্পদংশন সুরক্ষা সরঞ্জাম গাম বুট বিতরণ করেছে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর গ্রামের কৃষকদের মাঝে “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিঙ্গাইর” শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।

ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনেয় পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বক্তব্য রাখেন।

বক্তব্যে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো প্রকল্পাধীন তিনটি ইউনিয়নে সর্পদংশনে মৃত্যুহার কমিয়ে আনা। কৃষকদের মাঝে সর্পদংশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের সহজলভ্যতা নিশ্চিত করা।

সংগঠনের জাবি শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক কৃষকরা সচেতনতার অভাবে সাপের কামড়ের শিকার হচ্ছেন এবং মারা যাচ্ছেন। শুধুমাত্র কিছু সুরক্ষা সরঞ্জাম যেমন গাম বুট ব্যবহারের ফলে কৃষকরা সাপের কামড় থেকে বাঁচতে পারে এবং মৃত্যুহার কমানো যেতে পারে। এজন্য আজকে আমরা এখানে এসেছি।

সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন বলেন, আমাদের এই এলাকায় সচেতনতার অভাবে সাপের কামড়ে অনেকেই মারা যায়। মানুষের মাঝে সাপে কামড়ালে ডাক্তারের কাছে না‌ নিয়ে ওঝার কাছে নেয়ার প্রবণতা রয়েছে। আজকে যারা সুরক্ষা সরঞ্জাম বিতরণ করতে এখানে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিঙ্গাইর” প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবির, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
৮৯৬ Time View