ঢাকা
,
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি, ১২ নির্দেশনা
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে ৩ প্রাণহানি, আহত অন্তত ২৫
মালয়েশিয়ার কাছে হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
সিংগাইরে রাতের আধারে গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরল ইতিহাস
জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
যে গ্রামে শিশুরা থাকে দুধেভাতে
বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বিরল অভ্যর্থনা
মালয়েশিয়ার কাছে হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপে হতাশার হার দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। জাকার্তায় উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের দল।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল মালয়েশিয়ার। ১৮তম মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশের তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন আরিফ।
বিরতির পর বাংলাদেশ আক্রমণে কিছুটা ধার বাড়ালেও গোলের দেখা পায়নি। উল্টো ৫২তম মিনিটে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড বের্গসন গুস্তাভোর গোলে তৃতীয়বার জালে বল পাঠায় মালয়েশিয়া।
৭৬তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরী। তবে তাঁর পরপর দুটি শটই ঠেকিয়ে দেন মালয়েশিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।






















মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি, ১২ নির্দেশনা