ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

মিথ্যা অপপ্রচার, হুমকি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, তাকতীর এয়ার ইন্টারন্যাশনাল-এর নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভ্রান্তিকর তথ্য প্রচার, মিথ্যা অভিযোগ উত্থাপন, মানহানিকর অপপ্রচার এবং অবৈধভাবে চাপ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও আইনবিরোধী।

উল্লেখ্য, প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে সংঘটিত একটি প্রতারণামূলক ঘটনার কারণে আনুমানিক ৪ (চার) কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে, যার প্রমাণ সংশ্লিষ্ট ব্যাংক স্টেটমেন্টসহ সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষদের বিরুদ্ধে ইতোমধ্যে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। যথাসময়ে সংশ্লিষ্টদের পরিচয় প্রকাশ করা হবে।
উল্লেখিত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠানের সম্মানিত সিইও অত্যন্ত দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সাথে প্রকৃত ক্লায়েন্টদের ন্যায্য পাওনা অর্থ ধাপে ধাপে পরিশোধ করে যাচ্ছেন।
তবে গভীর উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি—
ভিত্তিহীন মামলা করার হুমকি প্রদান করছে,
প্রাণনাশের হুমকি দিচ্ছে,
প্রতিষ্ঠানের অফিসে উপস্থিত হয়ে চাঁদাবাজির মতো বেআইনি কার্যকলাপে লিপ্ত হচ্ছে,
এমনকি যাদের সাথে কোনো প্রকার লেনদেন নেই, তারাও সামাজিক যোগাযোগমাধ্যম (বিশেষ করে ফেসবুক) ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য প্রচার করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, এসব ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। পরবর্তীতে তারা সতর্ক না হয়ে আরও বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ সি.এম.এম আদালতে বিচারাধীন রয়েছে।
এ প্রেক্ষিতে তাকতীর এয়ার ইন্টারন্যাশনাল-এর পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়সমূহ স্পষ্টভাবে জানানো যাচ্ছে—
১. যেকোনো প্রকার হুমকি, চাঁদাবাজি, মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
৩. শুধুমাত্র বৈধ ও প্রমাণযোগ্য লেনদেনকারীদের সাথেই প্রতিষ্ঠানের যোগাযোগ ও সমাধান কার্যক্রম পরিচালিত হবে।
৪. অযাচিতভাবে প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য সকল আইন, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সকলের প্রতি বিশেষ অনুরোধ:
কোনো প্রকার গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ না করে, সরাসরি প্রতিষ্ঠানের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
তাকতীর এয়ার ইন্টারন্যাশনাল সবসময় আইনানুগ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদান্তে,
তাকতীর এয়ার ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৮৬৫ Time View