ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

ম্যানহোলে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর নারীর মরদেহ মিলল বিল থেকে

সাংবাদিক

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরা এলাকায় বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান তিনি।

নিহত নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি মনি ট্রেডিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ায়। তার বাবা মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলু।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে জ্যোতি গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রোববার রাত দেড়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে রাতেই অভিযান স্থগিত করা হয়। পরে সোমবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। গাজীপুর সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনও যোগ দেয় এই অভিযানে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট থেকে গাজীপুরা পর্যন্ত ড্রেনলাইন ও খোলা ঢাকনাগুলো পর্যবেক্ষণ করে উদ্ধারকর্মীরা। এক পর্যায়ে গাজীপুরা এলাকায় বিল ও জলাশয়ে ডুবুরি দল তল্লাশি চালায়। সন্ধ্যায় অভিযান স্থগিত করলেও মঙ্গলবার সকালে ফের শুরু করা অভিযানে কচুরিপানার নিচে জ্যোতির মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ‘ফারিয়া তাসনিম জ্যোতি যে ড্রেনটিতে পড়েছিলেন সে ড্রেনের পানি টঙ্গীর ওই বিলটিতে গিয়ে নামতো। সকালে ওই বিলে উদ্ধার অভিযানে গিয়ে তার মরদেহটি পাওয়া যায়।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৫১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৭৭২ Time View