ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

যশোরে বাসে আগুন, আ. লীগ নেতাসহ ১৮ জনের নামে মামলা

সাংবাদিক

যশোরে বৃহস্পতিবার ভোরে নিউ টাইন এলাকায় পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতা যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক মনিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান শাহিন জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান জোরদার করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

যশোর কোতোয়ালি থানার তদন্ত ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশের ধারণা, লক ডাউনে পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৪২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৯০২ Time View