ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ

সাংবাদিক

পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ওই বাড়ির সবাইকে হাত-পা-মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। এসময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

রোববার (১৩ জুলাই) রাতে পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বাড়ির মালিক জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল। অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক রুমে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে তারা। চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অন্য একটি রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক দুই যুবককে আটক করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৫৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৯২২ Time View