ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩ প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড

‘রমজানে সুলভ মূল্যে খাদ্য সহায়তা পাবে ১০ লাখ মানুষ’

সাংবাদিক

জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংসসহ বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার। সারাদেশে প্রায় ১০ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে জেলা পর্যায়ে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রোটিনজাতীয় খাদ্য পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে এবং প্রায় ১০ লাখ মানুষ এর সুফল পাবেন।

তিনি আরও বলেন, বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কোনোভাবেই কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না।

এছাড়াও তিনি জানান, পোল্ট্রি শিল্প যেন টিকে থাকতে পারে সেজন্য খামারিদের সাথে বসে তাদের সমস্যাগুলো শুনে তাদের যা প্রয়োজন, সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রথম দিনেই বিপুলসংখ্যক ক্রেতা সুলভ মূল্যে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
৭১২ Time View