ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী/ ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর কথা, নির্ধারিত সময়েই চালু হবে ৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু পুরাতন বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ভাঙচুর সাফের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, সমালোচনায় সমর্থক ও সাবেকরা আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

রাণীশংকৈলে একমাথা দু’ মুখ, দু’ কান, চার চোখ বিশিষ্ট গরুর বাছুর প্রসব। এলাকায় চাঞ্চল্য।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া গ্রামে একটি গাভী  একমাথা, দু’মুখ,দু’কান, চার চোখ বিশিষ্ট একটি  বাছুর প্রসব করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে ওই গ্রামের কৃষক  জালাল হোসেনের গাভীটি এই অদ্ভুত আকৃতির মেয়ে বাছুরটির জন্ম দেয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটিকে এক নজর দেখার জন্য দলে দলে লোকজন জালালের বাড়িতে ভিড় জমাচ্ছে।  জালালের স্ত্রী রুপা বেগম জানান, গরুটি আমরা গত কোরবানির সময় কাতিহার হাট থেকে কিনেছিলাম। এর মধ্যে গরুটি গর্ভবতী হয়। আজ সন্ধ্যার পর গাভীটি এরকম একটা বাচ্চা জন্ম দিয়েছে। এমন বাছুর আমরা জীবনে দেখিনি।

এটা দেখে ভয়ও লাগতেছে , আবার অবাকও হচ্ছি। তবে গাভীটি ও বাচ্চাটি এখন ভালো আছে। আমি বাচ্চাটিকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছি।” এদিকে এ খবরটি ছড়িয়ে পড়তেই জালালের বাড়িতে লোকজন ভিড় জমাচ্ছেন বাছুরটিকে দেখতে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ  ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপন চন্দ্র মহন্ত এ বিষয়ে বলেন, এমন ঘটনা অত্যন্ত বিরল। সাধারণত কোষ বিভাজনের সময় জিনগত তারতম্যের  কারণে এমন অস্বাভাবিক আকৃতির বাছুর জন্ম হতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
১০১১ Time View