ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ An Interesting Interview with the amazing Music Personality, Davide Pomponio প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেসব সুবিধা সেনা হেফাজতে মোজাফফর- শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে বুধবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ শাকসবজির বীজ ও সার বিতরণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।গৃহস্থালি পর্যায়ে ২০০ জন এবং মাঠ পর্যায়ে ৩৫০ জন মোট ৫৫০জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে এ বীজ ও সার সহায়তা দেয়া হচ্ছে বলে কৃষি অফিসার জানান।

নবাগত সহকারী কমিশনার(ভূমি)মজিবুর রহমান তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি এ বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে শাকসবজি উৎপাদন বৃদ্ধিতে সফল ভূমিকা রাখার জন্য কৃষকদের প্রতি আহবান জানান। এইসাথে তিনি কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন।  এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন- উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম। পরে প্রত্যেক কৃষক -কৃষাণীকে ৯ প্রকার সবজির বীজের প্যাকেট ১০ কেজি করে সার দেয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৭৯৭ Time View