ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

রাণীশংকৈলে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে  যুবকের মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজু আহমেদ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

রবিবার (২০ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু বাড়ির পাশে তার বাগানে ইউক্যালিপটাস গাছ পরিচর্যার কাজ করছিলেন। একপর্যায়ে তিনি একটি গাছে ওঠে কাজ করছিলেন।

এসময় গাছটির ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। সে স্থানে থাকা একটি কোদালে কাটা গিয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে পরিবারের লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান,ঘটনাটি জেনেছি। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
৮২২ Time View