ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ

রাণীশংকৈলে ছাদ থেকে পড়ে  শ্রমিকের মৃত্যু। 

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মাণাধীন একটি ভবনের ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের নির্মানাধীন বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে শ্রীকান্ত ওই বাড়ির ছাদের শাটারিং খুলছিলেন।

এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকে পড়ার আঘাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।  ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের  লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে মর্মেও ওসি জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৭২৬ Time View