ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, ১৫ যাত্রী আহত বুয়েট অধ্যাপক নজরুল ইসলাম মারা গেছেন লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ কুমিল্লা দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেলো বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা! অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে

রাণীশংকৈলে বিএনপির  নির্বাচনী অফিস উদ্বোধন।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:– আগামী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মুক্তা মার্কেট চত্বরে ঠাকুরগাঁও–৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে   উপজেলা ও পৌর বিএনপির নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৪ জানুয়ারি রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এ অফিস উদ্বোধন করেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। )এ সময়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার আহমদ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী,  উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক  বকুল মুজুমদার।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপির উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি-সম্পাদকসহ  সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থী জাহিদুর রহমান ও অন্য নেতারা বক্তব্য দেন। তারা তাদের বক্তব্যে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এই সাথে অনুষ্ঠানে   নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনার আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরে হাফেজ আনিসুর রহমানের পরিচালনায় মোনাজাত  অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৭৪৬ Time View