ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

রাণীশংকৈলে রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল দাখিল মাদ্রাসা চত্বরে সোমবার দিবাগত গভীর রাতে (১৮ নভেম্বর) ২টি বড় আকারের কাঁঠাল গাছ কেটে ফেলা হয়েছে।

এ নিয়ে ওইদিন ওই মাদ্রাসার জমিদাতা ও সাবেক সভাপতি আইয়ুব আলী মাদ্রাসা সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ সময় অভিযোগকারি আইয়ুব আলী ও এলাকাবাসি ঘটনাস্থলে ছিলেন। দেখা যায়, মাদ্রাসা চত্বর থেকে একটি গাছ কেটে এর আগেই সরিয়ে ফেলা হয়েছে। অন্য একটি গাছ কাটা অবস্থায় ঘটনাস্থলে পড়ে আছে। আইয়ুব আলী বলেন, গভীর রাতে ঘটনা জানতে পেরে আমরা এ কাটা গাছ আটক করি। অবৈধভাবে এ গাছ কাটার জন্য আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করি।

এসময় মাদ্রাসায় উপস্থিত সুপার মৌলানা আজিমউদ্দিন এ বিষয়ে বলেন, আসলে মাদ্রাসার নূতন একাডেমিক ভবন( ১৩০ ফুট/৪৫ফুট)ভবন নির্মাণের জন্য জায়গা খালি করতে ইঞ্জিনিয়ারের পরামর্শে এ গাছ কাটা হয়েছে। এ গাছের কাঠ দিয়ে মাদ্রাসার প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করা হবে। এ গাছ কাটার কোনো রেজুলেশন ও প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে মাদ্রাসা সুপার বলেন, এ বিষয়ে আমাদের রেজুলেশন আছে এবং বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

তবে তাৎক্ষণিকভাবে সুপার এ বিষয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।  এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মজিবুর রহমান বলেন, ওই মাদ্রাসার গাছ কাটা নিয়ে  অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৭৭৭ Time View