ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কলমাকান্দায় ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত ৬০০ বছরের ইতিহাসে প্রথমবার—খোকসায় বসছে না কালীপূজার ঐতিহ্যবাহী গ্মেলা প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অস্বচ্ছ জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান বকশীগঞ্জে সার গুদাম ও হিমাগারের দাবি এডভোকেট সোহেল রানার হাজীগঞ্জে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাণীশংকৈলে সাড়ম্বরে রোকেয়া দিবস পালিত।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর সাড়ম্বরে বেগম রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি  র ্যালি বের করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার(ভূমি) মজিবর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম , মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম, গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন ও সোহরাব হোসেন, শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ও মেহবুবা আকতার স্নিগ্ধা,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সদস্য এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন,স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে উল্লেখ করে রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীকে এগিয়ে নেয়ার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে বেগম রোকেয়ার নারী জাগরণের অগ্রযাত্রায় রোকেয়ার স্বামী শাখাওয়াত হোসেনসহ তাঁর ভাইয়ের তথা পুরুষের সহযোগিতার কথা তুলে ধরেন। এইসাথে তিনি নারী শিক্ষার উপর গুরুত্ব দেন। প্রসঙ্গত বেগম রোকেয়া ১৮৮০ খ্রি. ৯ ডিসেম্বরে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ খ্রি. ৯ ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বসাক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৫৭৩ Time View