ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা ছাত্রী নিহতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলা।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ০৩ মার্চ ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে এ দিন দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।

কৃষি অধিদপ্তরের আয়োজনে ও প্রকল্প পরিচালক আবু রেজা মো:আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, থানার ওসি আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সহ-সভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, বিএনপি নেতা জমিরুল ইসলাম ও নুরুন্নবী।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপির উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে মেলার উদ্দেশ্য ও আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- মনিটরিং অফিসার মশিউর রহমান।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “… আমাদের দেশ কৃষি প্রধান দেশ, খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পুর্ণ হয়েছি।…আমাদেরকে কৃষি উৎপাদনে আরও সচেষ্ট হতে হবে।” এক পর্যায়ে তিনি বলেন ” এর আগে সার নিয়ে আমাদের সরকারের কিছু বদনাম হয়েছিল,এবার যেন সার নিয়ে কোনো বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো বদনাম শোনা গেলে, যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। পরে, কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৭৬৪ Time View