ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে। শুক্রবার (২৯ অগাস্ট) জুমার নামাজের পর উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশ নেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ অগাস্ট) দিবাগত রাত ১২টার দিকে মারা যান বলে জানিয়েছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে বাদ জুমা দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।ইউএনও ইনামুল হাছান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জাতির সূর্যসন্তান। মুক্তিযুদ্ধে তার অবদান দীঘিনালাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য মহলের শোক জানানো হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৩৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
৭২৩ Time View