ঢাকা , সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার মালয়েশিয়ার পতিতালয়ে জালান পেটালিং, জালান ইম্বি এবং জালান পুডুসহ ১ বাংলাদেশিসহ ১৩৯ জন আটক গণ বিশ্ববিদ্যালয়ে ফের সহিংসতা: র‍্যাগিং–ধর্ষণকাণ্ডের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শিক্ষার্থীকে দুই দফা হামলা শরীয়তপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় নির্বাচনি দায়িত্ব পালন- ৮৭ হাজার পুলিশের ট্রেনিং শেষ, প্রস্তুতি শেষ পর্যায়ে জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল মজিদের মোটরসাইকেল শোডাউন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাথে সৌদি আরব পূর্বাঞ্চল সাংবাদিক ফোরামের মত বিনিময় অনুষ্ঠিত বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাতক্ষীরার প্রতাপনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত

রাসেলের ব্যাট দিয়ে খেলে উইন্ডিজকে দুর্ভোগ উপহার টিম ডেভিডের

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন টিম ডেভিড। শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিনি এই রেকর্ড গড়েন মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে। বিস্ময়কর ব্যাপার হলো, এই ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেলের ধার নেওয়া ব্যাট দিয়ে।

ডেভিডের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৫ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ছয় উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই ইনিংসে ডেভিড আরও একটি রেকর্ড গড়েন। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দেন মারকাস স্টয়নিস ও ট্র্যাভিস হেডের ১৭ বলের আগের রেকর্ড।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল জশ ইংলিসের। গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে শতক করেছিলেন তিনি। টিম ডেভিডের এই সেঞ্চুরি পেছনে ফেলল সেটাকেও।

সে ইনিংস শেষে ডেভিড বোমাটা ফাটান। জানান যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন, তাদেরই খেলোয়াড় আন্দ্রে রাসেলের ব্যাট ছিল সেটা।

তিনি বলেন, ‘আমি প্রায় এক বছর ধরে রাসেলের ব্যাটটি সঙ্গে করে নিয়ে ঘুরছি। আজ মনে হলো এটিই সঠিক সময় তা ব্যবহার করার। অনেক সময় ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছি, এখন শট নির্বাচনের দিকেও মনোযোগ দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলা দারুণ উপভোগ করছিলাম। কিছুদিন বিশ্রাম নিতে পেরেছিলাম, নিজের শরীরটাও ঠিকঠাক করে নিয়েছিলাম। ভাবিনি শতকের সুযোগ পাবো, তাই খুব খুশি লাগছে। উইকেটটা ভালো ছিল, সঙ্গে ছোট বাউন্ডারি। তাই নিজের শক্তির দিকগুলোতেই ভরসা রেখেছিলাম।’

ওয়ার্নার পার্কে খেলার অভিজ্ঞতা আগেই ছিল টিম ডেভিডের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলে সেই অভিজ্ঞতাই কাজে দিয়েছে তার। ডেভিড বলেন, ‘ওয়ার্নার পার্কে ব্যাটিং করতে ভালো লাগে। এখানে আগেও খেলেছি সিপিএলে, তাই কন্ডিশনটা চেনা ছিল।’

ক্যারিবীয় লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন ডেভিড, ব্যাটটাও ছিল ক্যারিবিয়ান একজনেরই। এ যেন দুধ-কলা দিয়ে কাল সাপই পুষেছিল ওয়েস্ট ইন্ডিজ!

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
১০৯৩ Time View