ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লাইব্রেরী ও সিক রুম উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ

রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের পাঠ্যভ্যাস বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আলাদা দুটি লাইব্রেরী ও একটি সিক-রুম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক গাউছুল আলম মাফি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ডাইরেক্ট এর সন্মানিত চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফাইনান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা, প্রিন্সিপাল রকিবুল আলম ও ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন এবং বাথায় অবস্হিত ইয়াসমিন রেস্টুরেন্টের ম্যানেজার আরিফ হোসেন।

অতিথীরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ-সবলভাবে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, লাইব্রেরী ও সিক-রুম শিক্ষার্থীদের জ্ঞান ও স্বাস্থ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী ও আগস্ট মাসে শত ভাগ উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীরা।এবং ইয়াসমিন রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং কলেজ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানায়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৯৯৭ Time View