ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

রিয়াদে জাকের পাটির আয়োজনে ঈদে মিলাদুনবী (সা:) ও পাটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে

ফারুক,আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ

সৌদি আরব জাকের পার্টির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) ও জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকের পার্টি সৌদি আরব শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রিয়াদের সামসিয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সাল। তিনি তাঁর বক্তব্যে বলেন—

“পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবতার জন্য শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও ন্যায়ের অনন্য দিশারী। দয়াল নবীর জীবনাদর্শ আমাদের জন্য আলোর পথ। জাকের পার্টি সেই আদর্শকে সামনে রেখে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ করে তিঁনি বলেন, আপনারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেন। প্রবাসের মাটিতেও আপনারা যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জাকের পার্টির কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনারা প্রকৃত আদর্শের অনুসারী।”

তিনি আরও বলেন, “সত্য-শান্তি-ঐক্যের মহৎ বার্তা নিয়ে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে ন্যায়, নীতি ও ইসলামের মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা। এজন্য দেশ-বিদেশের সকল নেতাকর্মীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সৌদি আরব শাখার সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন নাসির মুন্সী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকের পার্টি সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেন্টু এবং সঞ্চালনা করেন জাকের পার্টি রিয়াদ শাখার সভাপতি আরিফ মাহমুদ। এ ছাড়াও জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে জাতীয় ঐক্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৯০৯ Time View