ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপনম;মধ্যপ্রাচ্য ইনচার্জ ;জানান! রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার

লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধন, উৎপাদন ও উৎপাদক বান্ধব বাজেট প্রণয়ন, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ নিশ্চিতকরণ এবং স্বাধীন জাতীয় সংস্থা গঠনের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের মিয়াজী বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মো. নজরুল হক এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সদস্য শেখ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি বাচ্চু বেপারী।

এ সময় সংগঠক রুবেল গাজী, মুনাফ পাটোয়ারী, মো. মুসা মিয়াজী, জিয়াউল হক শরীফ, অহিদ বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের সুযোগ সৃষ্টি করে এমন বাজেট দেশের অর্থনীতিকে দুর্বল করে এবং জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হয়।

তারা আরও বলেন, দেশে কর্মসংস্থানের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ পরিস্থিতিতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উৎপাদন ও উৎপাদকবান্ধব বাজেট প্রণয়ন, অবৈধ অর্থ উদ্ধার, গণমুখী বিনিয়োগ নিশ্চিতকরণ এবং একটি স্বাধীন জাতীয় সংস্থা গঠনের দাবি জানান বক্তারা।

উঠান বৈঠক থেকে জনকল্যাণমূলক ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
৫৫৮ Time View