ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল নির্বাচনে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন কড়াকড়ি করল বাংলাদেশ ব্যাংক ঠাকুরগাঁও-৩ এ বিএনপি-জামায়াত লড়াই, পাশে জাতীয় পার্টি। ৪৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ।  বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে — আলাদা মন্ত্রণালয়ের ঘোষণা ইঞ্জি. মমিনুল হকের নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে ১১ ফেব্রুয়ারিও চাঁদপুরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আলোচিত ‘বেজি সুজন’ গ্রেফতার আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সোনারগাঁয়ে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ৭ জন আটক, লুটপাটের অভিযোগ নিয়ে বিতর্ক

কলমাকান্দায় ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শায়েখ আবদাল খান

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। আদালত অবমাননা, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদালত চলাকালীন তিনি আদালতের প্রতি বিরূপ মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল। জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনকে সহযোগিতা করার পরিবর্তে তার আচরণ আইনগত ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি বলে বিবেচিত হয়েছে।

সরকারের মতে, এসব কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদের ক্ষমতার অপব্যবহার এবং জনস্বার্থবিরোধী। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অপরাধ সংঘটিত হওয়ায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৪৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৫৫৭ Time View