ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালীগঞ্জে এমপি, জেলা প্রশাসক ও ইউএনওর পূজামণ্ডপ পরিদর্শন

সাংবাদিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন।এ সময় পূজারী ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পরিদর্শনকারী দলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির,সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুসহ সকল স্তরের নেতৃবৃন্দ।।

সম্প্রীতি ও নিরাপদ উৎসব উদযাপনের আহ্বান-

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য উৎসব। ধর্ম যার যার,রাষ্ট্র সবার। সবাই যেন আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসন সতর্ক রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।এবারের শান্তিপুর্ন পুজায় সরকার যথেষ্ট ভুমিকা পালন করছে।।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।তিনি নির্ধারিত সময়ে এবং শান্তিপূর্ণ ভাবে যেনো বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে নজর রাখার আহবান জানান।।

উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করায় বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।তারাও অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫০৬ Time View