ঢাকা
,
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ
গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ
সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি /ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সড়কে শৃঙ্খলা ফেরানো ও মানবিক সেবায় প্রশংসিত লক্ষ্মীপুরের টিআই কামরুল হাসান
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, তীব্র যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লক্ষ্মীপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) এস. এম. কামরুল হাসান, পিপিএম। রোদ-বৃষ্টি উপেক্ষা করে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনবান্ধব আচরণের কারণে ইতোমধ্যে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত কাজ করছেন এই কর্মকর্তা। সড়কে অবৈধ ও অনুমোদনহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ করার মতো গুরুত্বপূর্ণ অভিযানেও তিনি নেতৃত্ব দেন।
কেবল আইন প্রয়োগ বা কঠোর অভিযানের মধ্যেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখেননি টিআই কামরুল হাসান, বরং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা, পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে উদ্বুদ্ধ করা এবং জাতীয় নিরাপদ সড়ক দিবসের মতো আয়োজনে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের মাঝে ট্রাফিক আইন মেনে চলার বার্তা পৌঁছে দিচ্ছেন।
এছাড়া নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পরিবহন মালিক ও চালকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন তিনি। বিশেষ করে ড্রাম ট্রাক মালিক ও চালকদের নিয়ে আয়োজিত সভায় অতিরিক্ত মালামাল বহন না করা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
সাধারণ মানুষের মতে, দায়িত্ব পালনের ক্ষেত্রে টিআই এস. এম. কামরুল হাসানের ধৈর্য, সততা ও অমায়িক ব্যবহার ট্রাফিক পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তুলেছে। সচেতন মহল মনে করছেন, তাঁর মতো আন্তরিক ও দায়িত্বশীল কর্মকর্তাদের এমন ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকলে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও যানজটমুক্ত হয়ে উঠবে।
ট্যাগ :























সড়কে শৃঙ্খলা ফেরানো ও মানবিক সেবায় প্রশংসিত লক্ষ্মীপুরের টিআই কামরুল হাসান