ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ ফটো’র ২য় মৃত্যুবার্ষিকী শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন

সাকী মাহবুব, পাংশা

গাজীপুরে সাংবাদিকআসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র‍্যালিটি পৌর শহরের আ: মালেক প্লাজা থেকে শুরু হয়ে পাংশা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এসময় মুখে কালো কাপড় বেঁধে শোক র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় ও জেলার সাংবাদিকরা। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, সিনিয়র সাংবাদিক কাজী সেলিম মাবুদ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম হোসেন, এস,কে পাল সমীর, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, সাকী মাহবুব, আল-আমিন হোসেন, কালুখালীর সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। গাজীপুরে সেই বিবেক জবাই হয়ে গেছে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলনে এই সাংবাদিকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সারাদেশে
একের পর এক সাংবাদিক হ ত্যা ও হামলার ঘটনা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
৭৬৬ Time View