ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

সাভার মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবাদিক

নুর আলম সিদ্দিকী মানু, বাংলা ৫২ নিউজ।।

আনন্দ-বেদনার মিশ্র আবহে সাভার মডেল কলেজে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২২ জুন) সকাল ১০টায় কলেজের নিজস্ব অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। সূচনা বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন শিক্ষার্থীদের আগাম ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা। প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছে তোমরা। দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।”

বিশেষ অতিথির আসনে ছিলেন সাভার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ ধারণ করার পরামর্শ দেন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী ও মোঃ বিল্লাল হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য রাখেন লিমন মৃধা, আফসানা রিমি ও মহিন উসমান। তারা কলেজ জীবনের স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের জন্য কল্যাণ কামনা করা হয়। শেষে ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। একদিকে বিদায়ের বিষাদ, অন্যদিকে কৃতিত্বের আনন্দ—দুটি অনুভূতির মিশেলে দিনটি স্মরণীয় হয়ে রইলো সবার জন্য।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
৮২১ Time View