ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

সিঙ্গাপুরের কাছেও হারলো বাংলাদেশ

সাংবাদিক

বাংলাদেশের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফুটবল খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে রায়ান স্টুয়ার্টের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে হেরেছে হামজা-জামালরা। আসিয়ান কাপে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার।

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষেও একই পরিণতি হলো বাংলাদেশের। তবে আগের ম্যাচের তুলনায় এদিন অনেক বেশি সংগঠিত ফুটবল খেলেছে লাল-সবুজের দল। শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় তারা। ১৫ মিনিটে রাকিব হোসেন বল নিয়ে বক্সে ঢুকলেও শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি হয়নি।

ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল পেয়ে যায় সিঙ্গাপুর। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করেছিল স্বাগতিকরা। তবে ডান দিকের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে গোল শোধে আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৪৭ মিনিটে সিঙ্গাপুরের একটি শট দারুণভাবে বারের ওপর দিয়ে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক মেহেদী হাসান। এরপর বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ায়।

৫৭ মিনিটে শেখ মোরছালিনকে তুলে মিনহাজুল করিমকে মাঠে নামান কোচ থমাস ডুলি। জাতীয় দলের হয়ে এটিই মিনহাজের অভিষেক। ৭১ মিনিটে শমিত সোমের বদলে সোহেল রানা এবং শুক্তি ইতোফুসার বদলে ফাহামিদুল ইসলাম মাঠে নামেন।

বদলি নেমেই বাঁ প্রান্তে গতি বাড়ান ফাহামিদুল। ৭৯ মিনিটে তাঁর ক্রস থেকে রাকিব হোসেন হেড নিলেও সিঙ্গাপুরের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। শেষ দিকে গোলের জন্য রক্ষণ ছেড়ে ওপরে উঠে আসেন হামজা চৌধুরীও। কিন্তু সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভেদ করে কাঙ্ক্ষিত গোলটি আর পায়নি বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ না করা বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে।

১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়া। সমান ৩ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে অবস্থান ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগামী ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে হামজা-জামালরা। আজকের হারে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে খেলাও কঠিন হয়ে পড়ল বাংলাদেশের জন্য। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্দোনেশিয়া–মালয়েশিয়া ম্যাচ ড্র হলেই ছিটকে পড়বে বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫০৮ Time View