ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারি দিয়ে মূল্যায়ন করা হবে: প্রতিমন্ত্রী বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগের অনেকে এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ঢাবির ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি দুর্গাপূজার ছুটিতে এবারও বিশেষ ট্রেন, বাড়তি বগি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে কর্মপরিকল্পনা প্রণয়নে কমিটি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন নভেম্বরের শেষেই রূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা রোসাটমের হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে, গ্রেফতার ৯

তুষার খান, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে অভিযান চালিয়ে ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩০ গ্রাম গাঁজা ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় জালকুড়ির খিলপাড়া এলাকার মো. মোক্তার হোসেন ৬০, গোদনাইল আরামবাগ এলাকার মো. আসলাম মিয়া ৫৫ এবং সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মো. ফেকু ৪৪-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযানে একটি চুরির মামলায় দুইজনকে আটক করা হয়। তারা হলেন ঢাকার রায়ের বাজার এলাকার ইমরান হোসেন ওরফে মিঠু ৩০ এবং সিদ্ধিরগঞ্জের শিমরাইল পশ্চিমপাড়া এলাকার নিজাম উদ্দিন ২৮। এছাড়া কদমতলী খালপাড়ার হৃদয় আরাফাত ২৮ ও পশ্চিম কলাবাগ এলাকার মো. মনির হোসেন ৪০-কে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকেও আটক করতে সক্ষম হয় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আব্দুল বারিক বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৭৪১ Time View