ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ। ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ব্যুরো ভেরিটাস_নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ রোজায় সবজিতে স্বস্তি মিললেও অস্বাভাবিক হারে বেড়েছে মুরগির দাম ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২: রেড ক্রিসেন্ট হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

সিদ্ধিরগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ১৪

তুষার খান, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৬ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন ও নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলায় সিয়াম ২০, সফিকুল ইসলাম ৩০ ও নিশাদ ২৫ কে গ্রেফতার করা হয়েছে।
একই দিনে পরিচালিত আরেকটি অভিযানে ৭১ পুরিয়া হেরোইন উদ্ধারসহ আরও চারজনকে আটক করে পুলিশ। তারা হলেন উকিল ৪৫, শাকিল ৪০, কালু ৩৬ ও আলমগীর হোসেন ৩৭। উভয় ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া জুয়া আইনে পরিচালিত আরেক অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন রেজাউল ৩৫, মো. হাসান ৪০, আসাদ ৪৮, বিল্লাল হোসেন ৪৫, বিল্লাল ৩৫ ও সাব্বির ৩৫।
অন্যদিকে একটি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে আরও একজনকে আটক করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৬৫৫ Time View