ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’; টেকনাফ শুরু হচ্ছে যৌথ অভিযান নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা- যেখানেই অবহেলা ও দূর্নীতি সেখানেই চাকরিচ্যুতি-স্বাস্থ্য মন্ত্রী ছয় মাসে ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যার, সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিলেটে ব্যাটে বলে নৈপুণ্য দেখালো বাংলাদেশ

মুগ্ধ সাহা

এশিয়া কাপের প্রস্তুতিকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বল হাতে ১৩৬ রানে নেদারল্যান্ডসকে আটকে দেয়ার পর মাত্র ১৩.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।

সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। ৩ পেসার তাসকিন, শরিফুল ও মোস্তাফিজের সাথে নিয়মিত ফিনিশার শামীমের পরিবর্তে দলে জায়গা পান সাইফ হাসান। প্রথম থেকেই নেদারল্যান্ডসকে চেপে ধরেন তাসকিন। নিদামানুরুর ২৬ এবং ম্যাক্স ও ডাউদের ২৩ ছাড়া কেউই পৌছাতে পারেনি ২০ এর ঘরে। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ করে নেদারল্যান্ডস। তাসকিন ৪, সাইফ হাসান ২ ও মুস্তাফিজ নেন ১ টি উইকেট।

১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল বাংলাদেশ। ইমন ৯ বলে ১৫ করে আউট হলেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান তানজিদ তামিম ও লিটন। এদিন লিটন তুলে নেন ক্যারিয়ারের ১৩ তম অর্ধশতক যা বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতক করা ব্যাটসম্যান সাকিবের সাথে সমান সংখ্যক অর্ধশতক নিয়ে শীর্ষে অবস্থান করছেন দুজনে। তানজিদ তামিম ২৪ বলে ২৯ করে ফিরলেও ২৯ বলে ৫৪ করে লিটন এবং ১৯ বলে ৩৬ করে সাইফ হাসান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন৷ নেদারল্যান্ডসের বোলাররা তেমন প্রতিভা দেখাতে না পারলেও আয়রান ও প্রিঙ্গেল তুলে নেন একটি করে উইকেট।

২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন তাসকিন আহমেদ। ৮ উইকেটের বড় জয়ের পর ১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচেও নিশ্চয়ই ফুরফুরে থাকবে স্বাগতিকরা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
৯৬৯ Time View