ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ ছাতকে নবীনবরণ ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ।

সাংবাদিক

‎ ‎মোস্তাফিজুর রহমান বাবু, সুনামগঞ্জ:- ‎ ‎সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

‎ ‎বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় কয়েক দফায় এ ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক মিছিল বের করে। পরে মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় কাছাকাছি এলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। ‎ ‎একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ‎ ‎এ সময় সড়কের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

স্থানীয়দের দাবি, এতে কয়েকজন পথচারী আঘাত পেয়েছেন। তবে গুরুতর আহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ‎ ‎সংঘর্ষের কারণে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক এবং ছাতক সড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় যানজট। ‎ ‎স্থানীয় ও কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

একই সময়ে দুই পক্ষ পৃথক মিছিল বের করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ‎ ‎খবর পেয়ে ঘটনাস্থলে যায় ছাতক থানা পুলিশ। ‎ ‎ছাতক থানার উপপরিদর্শক—এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচলও স্বাভাবিক করা হয়। ‎ ‎তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৫০৭ Time View