ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা

সৌদি আরবে মহান বিজয় দিবস উদযাপিত

ফারুক আহমেদ চান, সৌদি আরব

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন।

এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এসময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মহান বিজয় উপলক্ষ্যে দূতাবাস চত্বরে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে যে সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সকল শহিদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি বলেন বাংলাদেশ নামক এ রাষ্ট্রের জন্ম ও এই রাষ্ট্রের অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অসামান্য ভূমিকা রয়েছে।

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের মধ্যে একতা বজায় রেখে বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান বৃদ্ধি ও বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবার জন্য তিনি আহবান জানান।রাষ্ট্রদূত স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।পাশাপাশি মানবিক সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে সহায়তার জন্য রাষ্ট্রদূত তাদের ভূমিকার কথা স্মরণ করেন।

প্রথম বারের মতো পোস্টাল ভোটে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন সকলের প্রতি আহবান জানান ।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির মোফাজ্জল হোসেন স্বপন,সবুর আহমেদ এবং ডাঃ গোলাম হাসনাইন সোহান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৭৫৮ Time View