সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান ;ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ !!
রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি প্রধান রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক বাংলা টিভি স্পোর্টস প্রতিনিধি ফকির আল আমিন সহ সকল সদস্যদের সন্মানে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সংবধর্না ও সন্মাননা প্রদান করা হয়েছে।
সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে – রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ৭১ টিভি প্রতিনিধি মাসুদ রানা, গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন , যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, লাববাইক সম্পাদক শাহজালাল ভুট্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টিভি প্রতিনিধি ফারুক হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক ৫২ বাংলা প্রতিনিধি সাদেক আহমদ, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান, সাংগঠনিক সম্পাদক ডিবিস প্রতিনিধি এইচ এম হেমায়েত,সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এস এ টিভি প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী , সদস্য সানাউল্লাহ আপন তাজ, মোঃ রফিকুল ইসলাম সহ সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের স্যাটেলাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ওসমান গনি রাসেল, মোঃ আব্দুস শহীদ, মোঃ আব্দুল ওয়াহিদ। অনুষ্ঠানে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ২৬-২৮ ইং এর নবনির্বাচিত কমিটির গণমাধ্যম কর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন । সভায় বক্তারা বলেন গণমাধ্যম কর্মীরা দেশের সম্মান বজায় রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের সুখ-দুঃখ তুলে ধরা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং সৌদি সরকারের সকল আইন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।



























ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: হুমায়ুন কবির