ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

হাজীগঞ্জে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন: আট হাফেজকে পাগড়ি প্রদান, বেফাক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী আব্দুল্লাহ আল-জামীকে বিশেষ সম্মাননা মেনাপুরে দেশবরেণ্য আলেম-ওলামাদের মিলনমেলা; দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসার সভাপতি ইকবাল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মুফতি শাহাদাত হোসেনের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিক

মো. ওমর ফারুক | বাংলা ৫২ নিউজ ডটকম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও হিফজ সম্পন্নকারী আট শিক্ষার্থীর পাগড়ি প্রদান অনুষ্ঠান। এতে দেশবরেণ্য আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

গত ২৬ ও ২৭ নভেম্বর মেনাপুর হাইস্কুল মাঠে (পীর দুধু মিয়া ময়দান) পীর বাদশা মিয়া (রহ.) নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটোয়ারী গ্রুপের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম (বুলবুল) পাটোয়ারী। সভাপতিত্ব করেন ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান। প্রথম দিনের আখেরি মোনাজাত ও বয়ান পরিচালনা করেন বাহাদুরপুরের পীরজাদা মাওলানা বিন ইয়ামিন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান মুরব্বি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুরের পীর ও বাংলাদেশ ফারায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ্জ মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মো. ইকবাল হাসান (রুবেল)। প্রধান অতিথি ছিলেন মো. আবদুল করিম বেপারী।

আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুফতি ইব্রাহীম খলিল বিক্রমপুরী, মুফতি ফেরদৌসুর রহমান, মাওলানা হাবিবুর রহমান কাফী চাঁদপুরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ মো. আবুল কালাম, সাবেক অধ্যক্ষ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ও মাদ্রাসার সহসভাপতি; সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিদ্দিকুর রহমান; ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাকসুদুল আলম শুক্কুর ডালি এবং ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন।

আট হাফেজকে পাগড়ি প্রদান, আব্দুল্লাহ আল-জামীর বিশেষ কৃতিত্ব

সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী আট শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সম্মাননা প্রদান। তাঁরা হলেন—

১. হাফেজ মো. রিহাদুল ইসলাম — পিতা: মো. আফছার উদ্দিন; গ্রাম: রেহানিয়া, হাতিয়া, নোয়াখালী।

২. হাফেজ মো. জুনায়েদ সরদার — পিতা: মো. আব্দুল বাসার; গ্রাম: পিপিয়া, হাজীগঞ্জ, চাঁদপুর।

৩. হাফেজ মো. আব্দুল্লাহ মাহি — পিতা: মো. রুবেল খাঁন; গ্রাম: মুকুন্দশার, হাজীগঞ্জ, চাঁদপুর।

৪. হাফেজ মো. রবিউল হাসান খাঁন — পিতা: মো. জাহাঙ্গীর আলম; গ্রাম: মুকুন্দশার, হাজীগঞ্জ, চাঁদপুর।

৫. হাফেজ মো. আব্দুল আলিম — পিতা: মাওলানা ইব্রাহিম খলিল; গ্রাম: চর দুর্গাপুর, হিজলা, বরিশাল।

৬. হাফেজ মো. আবু সাঈদ মুন্সি — পিতা: মো. গিয়াস উদ্দিন মুন্সি; গ্রাম: মেনাপুর, হাজীগঞ্জ, চাঁদপুর।

৭. হাফেজ মো. নাজিউল্লা — পিতা: মরহুম মাওলানা আব্দুল নাফি; গ্রাম: বহরিয়া, চাঁদপুর সদর, চাঁদপুর।

৮. হাফেজ মো. আব্দুল্লাহ আল-জামী — পিতা: মাওলানা আব্দুর রহমান; গ্রাম: মাটিগাঙ্গা, ভাণ্ডারিয়া, পিরোজপুর।

আট হাফেজের মধ্যে বিশেষ কৃতিত্বের অধিকারী আব্দুল্লাহ আল-জামী বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাঁর এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। সম্মেলনে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দ্বীনি শিক্ষার প্রসারে সভাপতির অঙ্গীকার

সভাপতির বক্তব্যে আলহাজ্জ মো. ইকবাল হাসান (রুবেল) মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। মহান আল্লাহ যতদিন তাঁকে হায়াত দান করবেন, ততদিন নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বেফাক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ আব্দুল্লাহ আল-জামীর সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ভবিষ্যতে এ প্রতিষ্ঠান থেকে আরও মেধাবী ও যোগ্য হাফেজ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

[সভাপতি আলহাজ্জ মো. ইকবাল হাসান (রুবেল)-এর ভিডিও বক্তব্য এখানে সংযুক্ত হবে]

সফল আয়োজনের নেপথ্যে মুফতি শাহাদাত হোসেনের উদ্যোগ

মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ও বাহাদুরপুরের পীর সাহেবের খলিফা মুফতি শাহাদাত হোসেনের উদ্যোগ, পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা ও সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা বিস্তার, হিফজ কার্যক্রম পরিচালনা এবং এতিম শিশুদের পরিচর্যায় প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য।

সম্মেলনের একটি প্রশংসনীয় দিক ছিল মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে উন্মুক্তভাবে প্রকাশ করা। এতে প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মো. আখতার হোসেন প্রধানিয়া। পঞ্চগ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনের সফলতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মাদ্রাসার ক্যাশিয়ার মো. মাহবুবুর রহমান প্রধানিয়া।

মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মুফতি শাহাদাত হোসেন জানান, আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে।

আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করে সন্তানদের ভর্তি সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার ঠিকানা: ১নং রাজারগাঁও ইউনিয়ন, মেনাপুর বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত পীর বাদশা মিয়া (রহ.) নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদটি প্রতিষ্ঠালগ্ন থেকেই কোরআন-হাদিসভিত্তিক শিক্ষা, হিফজ কার্যক্রম এবং এ

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
৫২৩ Time View