ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা দিলেন সৈয়দ মাহমুদ শাহ – রাস্তাঘাট সংস্কার, ২০০০ গাছ রোপণ ও মিঠানিয়া খাল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি

সাংবাদিক

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন ঐতিহ্যবাহী ইমামে রাব্বানী দরবার শরীফ-এর ছোট সাহেবজাদা, আওলাদে রাসুল সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সৈয়দ মাহমুদ শাহ বলেন, গত সংসদ নির্বাচনে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কাজ করার সুযোগ হয়েছে তার। মাঠপর্যায়ের সেই অভিজ্ঞতায় তিনি দেখেছেন—প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও হাজীগঞ্জে এখনো রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, অবাধে গাছ নিধন, বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যায় জনজীবন ব্যাহত হচ্ছে।

তিনি বলেন–“আমার পরিকল্পনার মধ্যে আরও আছে, প্রতিটা ওয়ার্ডের রাস্তাগুলোতে কমপক্ষে ২০০০ গাছ লাগানো। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পরিবেশ পাবে—এটাই লক্ষ্য।”

সৈয়দ মাহমুদ শাহ আরও বলেন,
“হাজীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই এলাকার চিত্র বদলে দিতে চাই।”

তার ঘোষিত অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে – মিঠানিয়া খাল সংস্কার ও পানির প্রবাহ স্বাভাবিক করা, খালের মাধ্যমে আশপাশের প্রায় চারটি কৃষি মাঠে সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করা, বি’শু’দ্ধ পানির টেকসই ব্যবস্থা গড়ে তোলা এবং পৌর এলাকায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য আধুনিক ডাম্পিং জোন নির্মাণ।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, আগাম এমন ঘোষণা পৌর নির্বাচনের মাঠে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, জনগণের প্রত্যাশা পূরণে সৈয়দ মাহমুদ শাহ কতটা সমর্থন আদায় করতে পারেন।

শেষে তিনি হাজীগঞ্জ পৌরবাসীর সার্বিক দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৬৭৪ Time View