ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কলমাকান্দায় ইউএনওকে শাসানোর ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত ৬০০ বছরের ইতিহাসে প্রথমবার—খোকসায় বসছে না কালীপূজার ঐতিহ্যবাহী গ্মেলা প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অস্বচ্ছ জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

সাংবাদিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যা ঘটতে যাচ্ছে, তা দেশবাসী দেখবে, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাআল্লাহ, আমরা এই মুহূর্তটিকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে ধরে রাখতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল সমাপ্তি হয়েছে; স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্র অবমুক্ত হয়েছে।’

রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে ও বিদেশে এখনো সক্রিয়। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই অগণতান্ত্রিক ও সন্ত্রাসী স্বপ্ন সফল হবে না। যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে চাইবে, আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব।’

এ সময় একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
৫৭৭ Time View