ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ ফটো’র ২য় মৃত্যুবার্ষিকী শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা

আলফাডাঙ্গা (ফরিদপুর)

প্রবাসে দীর্ঘদিনের পেশাদার সাংবাদিকতা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার স্বীকৃতিস্বরূপ এনটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ও ‘বাংলা এক্সপ্রেস’-এর নির্বাহী সম্পাদক মামুনুর রশীদকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাব।

রোববার (২৬ জুলাই) আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে ফরিদপুরের কৃতি সন্তান মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন সাংবাদিকতা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ল দেশ ও এলাকার সুনাম বৃদ্ধি করেছেন মামুনুর রশীদ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তাঁকে সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে, যা তাঁর পেশাগত সাফল্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার অনন্য প্রমান। সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি পদে তাঁর পুনর্নির্বাচন প্রমাণ করে, মেধা ও নেতৃত্বের গুণে প্রবাসী সাংবাদিকরা বিদেশের মাটিতেও নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে সক্ষম।

সংবর্ধনার জবাবে মামুনুর রশীদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জন্মভূমির মানুষের ভালোবাসা ও সম্মান একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। আলফাডাঙ্গা প্রেসক্লাবের এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, যারা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে আলফাডাঙ্গা তথা ফরিদপুর জেলার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের সম্মানিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জেলার কৃতি সন্তানদের মূল্যায়নে প্রেসক্লাবের এমন সামাজিক ও গুণীজন সংবর্ধনা কার্যক্রম অব্যাহত থাকবে।
আন্তরিকতা, সম্মান ও গর্বের আবহে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বেশ প্রাণবন্ত ও উৎসবমুখর।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৪৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
৫০৬ Time View