ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইটবোঝাই ট্রাকের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল ইসলাম টিটু (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জলিলনগর বাসস্টেশন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সড়কে লাশ রেখে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পায়ে হেঁটে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ইটবোঝাই ট্রাকের পেছনের চাকায় পড়ে যান নুরুল ইসলাম টিটু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করেন। তবে চালক পালিয়ে যান।

নিহত নুরুল ইসলাম টিটু রাউজান উপজেলার ৬ নম্বর বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লেলেঙ্গারা এলাকার অছি মিয়া সারাংয়ের বাড়ির আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। বর্তমানে একটি জীবনবিমা প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা।

নিহতের মেজো ছেলে মো. সামির বলেন, ‘বেপরোয়া ও অতিরিক্ত বোঝাই ট্রাকের কারণে আজ আমার বাবা মারা গেছেন। আমি এর বিচার চাই।’

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, সড়ক পারাপারের সময় ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গেছেন।

এএসপি বলেন, নিহত ব্যক্তির লাশের অবস্থা খুবই মর্মান্তিক ছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View