ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা ২৫০ কনটেইনারের হদিস নিয়ে বিভ্রান্তি, কী বলছে বন্দর-কাস্টমস? নেপালের মাটিতে গর্জে উঠলেন শিমুল: প্রথম রাউন্ডেই নকআউট করে ইতিহাস! সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল মাদকের করাল গ্রাস থেকে ঢাকা (উত্তর)কে রক্ষা: ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে বলিষ্ঠ অভিযান ও জিরো টলারেন্স নীতি পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম

ইসরায়েলে মিসাইল ছোড়ার অভিযোগ অস্বীকার করলো ইরান

সাংবাদিক

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী। তারা জানায়, ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ইরানের গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতির পর ইসরায়েলে ইরানি হামলার অভিযোগ সত্য নয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান মিসাইল ছুড়েছে। এর জবাবে তেহরানে শাসকগোষ্ঠীর অবস্থানে পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয়েছে।’

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য এবং ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সমোটরিচ এক্স-এ লেখেন, ‘তেহরান কাঁপবে।’ বিরোধীদলীয় নেতা লিবারম্যান বলেন, ‘যুদ্ধবিরতির মাত্র সাড়ে তিন ঘণ্টা পরই ইরান হামলা চালিয়েছে, এখনই প্রতিশোধ নিতে হবে।’

লিকুদ পার্টির এমপি তালি গটলিভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের যেকোনো লঙ্ঘনের যথাযথ জবাব দেওয়া হবে।’ আরেক লিকুদ এমপি আবিচাই বোয়ারন আহ্বান জানান, ‘তেহরানের প্রতীকী স্থাপনাগুলোতে পূর্ণ শক্তিতে হামলা চালানো হোক।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
৭৮১ Time View