ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শিহাব আহম্মেদ, পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মানবতার মা আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অনুসারীদের উদ্যোগে, নতুন হাট মোড় গোলচত্বরে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের অনুসারীদের, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পাকশীর দিয়াড় বাঘইল ঈদগাহ মাঠসহ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৮৬৭ Time View