ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

একটি বটবৃক্ষ হারাল সাংবাদিক সমাজ

নুর আলম সিদ্দিকী মানু।।

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটা একটি দায়িত্ব—একটি অঙ্গীকার। এই অঙ্গীকার যিনি আমৃত্যু লালন করে গেছেন নির্ভীকভাবে, তিনি সাঈদুর রহমান রিমন। আজ তিনি নেই। এ শূন্যতা পূরণ হওয়ার নয়।

বাংলাভূমির প্রধান সম্পাদকের চেয়ার যিনি শুধু পদ নয়, মর্যাদায় উত্তীর্ণ করেছিলেন, সেই রিমন ভাইয়ের হঠাৎ বিদায় সংবাদ যেন আমাদের ভেতরে এক বেদনাভারে চেপে বসেছে। তার হাতে গড়া রিপোর্টিং দল, তরুণদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে ওঠা তার অফুরন্ত জ্ঞান ও তীক্ষ্ণ বিশ্লেষণী দৃষ্টি আমাদের অনেককেই গড়ে তুলেছে।

তিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার এক অনন্য পথিকৃৎ। অপরাধ, দুর্নীতি কিংবা রাষ্ট্রীয় অন্যায্যতার বিরুদ্ধে কলম ধরতে কখনো পিছপা হননি। বাংলাভূমি থেকে শুরু করে দেশবাংলা, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪ডটকম—যেখানেই কাজ করেছেন, সেখানে তিনি রেখে গেছেন অনুসন্ধানের সোনালি ছাপ।

ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত বিনয়ী, সহানুভূতিশীল ও অন্তর্মুখী এক সাহসী মানুষ। কণ্ঠস্বর নরম, কিন্তু অভিপ্রায়ে অটল। সহকর্মীদের প্রতি সদয়, তরুণদের প্রতি উদার, আর অন্যায়ের প্রতি ছিলেন নির্মম।

সাংবাদিক সমাজ আজ যেন নিঃস্ব। এই বটবৃক্ষের ছায়ায় আমরা যারা একটু প্রশ্রয় পেয়েছিলাম, তাদের চোখে আজ শুধু অন্ধকার। তবে আমরা তার কাজের মধ্যেই তাকে স্মরণে রাখব। অনুসন্ধানের মানচিত্রে রিমন ভাই চিরজাগরূক হয়ে থাকবেন।

আল্লাহ এই মহৎপ্রাণ মানুষটিকে জান্নাতুল ফেরদৌস দান করুন—এই দোয়া আমাদের সকলের।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
৭২৪ Time View