ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

এবার হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব ধরনের বিল

বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল দিতে এখন আর আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না। পরিচিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকেই এসব বিলের পাশাপাশি ক্রেডিট কার্ডের বিল, বিমার অর্থ ও ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে। প্রাথমিকভাবে ভারতে চালু হওয়া এই সুবিধার মাধ্যমে এক জায়গা থেকেই দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন বিল পরিশোধের সুযোগ মিলবে।

হোয়াটসঅ্যাপের নতুন ‘বিল পেমেন্টস’ পরিষেবা ভারতের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ধাপে ধাপে এই সুবিধা আরও বিস্তৃত করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে এটি পৌঁছে যাবে।

নতুন এই পরিষেবা ভারত বিল পেমেন্ট ব্যবস্থা বা ভারত কানেক্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। এর আওতায় প্রায় ২২ হাজার ৭২২টি বিল প্রদানকারী প্রতিষ্ঠান এবং ৩০টি বিলের বিভাগ রয়েছে। ফলে বিভিন্ন বিল পরিশোধের জন্য বারবার আলাদা অ্যাপে যাওয়ার প্রয়োজন কমবে।

হোয়াটসঅ্যাপের এই সুবিধায় বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলের পাশাপাশি ফাস্ট্যাগ, বিমা, ক্রেডিট কার্ডের বিল এবং ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে। ভারত বিল পেমেন্ট ব্যবস্থার আওতাভুক্ত আরও বিভিন্ন পরিষেবার বিলও এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া যাবে।

একই বিল প্রদানকারী প্রতিষ্ঠানের অধীনে একাধিক হিসাব রাখার সুবিধাও থাকছে। ফলে নিজের বাড়ির পাশাপাশি অফিস কিংবা পরিবারের অন্য সদস্যদের বিলও একই জায়গা থেকে পরিচালনা করা সম্ভব হবে।

যেভাবে বিল পরিশোধ করা যাবে

হোয়াটসঅ্যাপ থেকে বিল পরিশোধের প্রক্রিয়াও সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে মূল পর্দার ওপরের দিকে থাকা রুপির চিহ্নে চাপ দিতে হবে। এরপর কাঙ্ক্ষিত বিলের বিভাগ নির্বাচন করতে হবে। সেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন বিকল্প পাওয়া যাবে।

এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট বিল প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করে প্রয়োজনীয় গ্রাহক নম্বর বা হিসাবের তথ্য দিতে হবে। তথ্য যাচাইয়ের পর হোয়াটসঅ্যাপে বিলের পরিমাণ ও অন্যান্য বিবরণ দেখা যাবে। এরপর পছন্দের অর্থ পরিশোধের পদ্ধতি নির্বাচন করে লেনদেন সম্পন্ন করা যাবে।

ইউপিআই, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহার করেও বিল পরিশোধ করা যাবে। অর্থ পরিশোধ নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট বিলের টাকা জমা হয়ে যাবে।

শুধু নতুন বিল পরিশোধ নয়, আগের লেনদেনের তথ্যও দেখা যাবে হোয়াটসঅ্যাপের বিল পেমেন্টস বিভাগে। পাশাপাশি আসন্ন বিলের তথ্যও পাওয়া যাবে। আগে যেসব বিল প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পরিশোধ করা হয়েছে, সেগুলো দ্রুত ব্যবহারের জন্য আলাদাভাবে দেখানোর ব্যবস্থাও থাকছে।

মেটা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ শ্রীনিবাস বলেন, কোটি কোটি ভারতীয়ের কাছে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা এবং নাগরিকসেবা পাওয়ার সহজ মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এখন বিল পরিশোধের কাজটিও যেন বার্তা পাঠানোর মতো সহজ হয়, সে লক্ষ্যেই এই সুবিধা চালু করা হয়েছে।

এর মাধ্যমে ভারতে হোয়াটসঅ্যাপের সেবার পরিধি আরও বাড়ল। যোগাযোগের পাশাপাশি মোবাইল রিচার্জ, ইউপিআই লেনদেন ও মেট্রো-সংক্রান্ত সেবার পর এবার বিদ্যুৎ, গ্যাস, পানি, বিমাসহ বিভিন্ন বিল পরিশোধের সুবিধাও যুক্ত হলো প্ল্যাটফর্মটিতে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৩৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৫০০ Time View