ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ৬৬৬ কোটি টাকা কর, পূর্ণাঙ্গ রায় প্রকাশ তাজমিনের পোশাক যাচ্ছে ডিএনএ ল্যাবে, ফরেনসিকে মোবাইল ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির। তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

সাংবাদিক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার (১৫ অক্টোবর) পুনর্ব্যক্ত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ই ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা করা লাগে, আমরা সাধ্য অনুযায়ী সব কিছু করব এতে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি উদ্দেশ্য করে আরও বলেন,  আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো সেই সনদকে ভিত্তি করে উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন পেছানো যাবে না বলে জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, তাদের সমর্থন সীমাহীন নয় এটি কন্ডিশনাল এবং একটি সীমারেখা রয়েছে। সালাহউদ্দিন আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অবনতি না হওয়াই আমাদের ইচ্ছা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকিতে পড়তে চাই না।

সালাহউদ্দিন বলেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষার বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালান্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবেলা কর‍তে পারবো না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৮৩২ Time View