ঢাকা
,
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের
আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট
আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়
আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান
আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ
কর্ণফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীর জানাজা সম্পন্ন
কর্ণফুলী সরকারী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীর নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ মাগরিব কাপ্তাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ইমাম মোঃ সোলায়মান জানাজা পরিচালনা করেন। জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কর্ণফুলী সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শিরাজ উদ্দিন, কলেজের প্রাক্তন প্রভাষক এ বি এম ছাইফ উল্লাহ এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন মরহুমের স্মৃতিচারণ করেন। এরপর মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য। অধ্যক্ষ বেলাল চৌধুরীর জানাজায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কাপ্তাইয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও উপজেলা পর্যায়ের কর্মরত ব্যক্তিবর্গ অংশ নেন।
মরহুমের মৃত্যুতে কাপ্তাইয়ে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগ :



























