ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মো. জয়নাল আবেদীন, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ভোর ৬টা থেকে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অনির্দিষ্টকালের জন্য মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

জানা যায়, রাঙামাটি ও কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ল্যান্ডিং সময়সূচি নিয়ে চলমান দ্বন্দ্বের জের ধরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সকাল থেকে কাপ্তাই হ্রদে জেলেরা মৎস্য আহরণ কার্যক্রম থেকে বিরত রয়েছেন, বন্ধ রয়েছে মৎস্য বিপণনও।

মৎস্য ব্যবসায়ী সূত্রে জানা যায়, মৎস্য ল্যান্ডিং করার দ্বিতীয়ার্ধের সময় বৃদ্ধি না করায় লংগদু ও মাইনী এলাকায় ধৃত মাছ নির্ধারিত সময়ের মধ্যে কাপ্তাই ল্যান্ডিং স্টেশনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে দিনের বেলায় আহরিত মাছ বিপণন করা যাচ্ছে না। এতে করে জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

তারা আরও জানান, পূর্বের মতো ল্যান্ডিং সময় পুনঃনির্ধারণ না করায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ তীব্র আকার ধারণ করেছে।

এদিকে, মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হতে পারে বলে জানা গেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
৬৬৪ Time View