ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

কিছু দল প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে: নাহিদ ইসলাম

সাংবাদিক

কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে।

নাহিদ ইসলামের মতে, কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে, অধিকারের জন্য লড়বে।

শুক্রবার সকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন। তাঁর দল শ্রমিকদের অধিকার আদায়ের রাজনীতি করবে বলেও উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর শ্রম, স্বাস্থ্যসহ অনেকগুলো কমিশন হয়েছে। কিন্তু এসব কমিশন নিয়ে কোনও আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যেসব জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত সেগুলোর সংস্কারের আলোচনা নেই। শুধু নির্বাচনকেন্দ্রিক ছয়টি কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে তাদের ভালো কোনও ইনটেনশন (অভিপ্রায়) দেখতে পাইনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক লড়াইও চালিয়ে যেতে হবে। আগে উন্নয়নের যেসব গল্প শোনানো হয়েছিল সেই কাঠামো থেকে বেরিয়ে আসতে হবে। দেশের সব উন্নয়নের উর্ধ্বে থাকতে হবে মানবিক মর্যাদা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
৯৩৪ Time View