ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

কুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি জব্দ

শাহ্ আল - আমিন আমানত

(পটকা)সহ মো. শরিফ মিয়া (৩০) নামে এক পাচারকারীকে তার সিএনজি অটোরিকশাসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীনের নেতৃত্বে একটি পুলিশ দল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলার ইউছুফপুর সড়কের এগারগ্রাম কলাবাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সিএনজি অটোরিকশায় দুটি বস্তাভর্তি ৬ হাজার পিস আতশবাজিসহ চালক মো. শরিফ মিয়া ও সিএনজিটি আটক করা হয়।
আটক মো. শরিফ মিয়া মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পেশায় সিএনজি চালক শরিফ ভারত সীমান্ত থেকে অধিক ভাড়ার বিনিময়ে বিভিন্ন অবৈধ চোরাই মালামাল মালিকপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে আটক শরিফ মিয়া জানান, ঝুঁকি বিবেচনায় ১ হাজার থেকে ২ থেকে ৩ হাজার টাকা ভাড়ায় তিনি অবৈধ মালামাল পরিবহন করতেন। তিনি আরও জানান, তার মতো আরও কয়েকজন এই কাজে যুক্ত রয়েছেন। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত দিয়ে মাদক (গাঁজা, ইয়াবা, ফেনসিডিল), মসলা, শাড়ি, থ্রিপিস ও আতশবাজিসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত ভাড়ায় পাচার করা হতো। শরিফ আরও স্বীকার করেন, সোমবার (১৩ এপ্রিল) ৬ বস্তায় ১৮ হাজার পিস পটকা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলম মিয়ার দোকানে পৌঁছে দেন এবং পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ১ হাজার টাকা ভাড়ায় আরও দুই বস্তা নিতে গিয়ে আটক হন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস আতশবাজিসহ চালক ও সিএনজিটি আটক করা হয়েছে। উদ্ধার করা আতশবাজির বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৫৯৯ Time View